বিদ্যুত্স্পৃষ্টে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০১৫, ১৩:৫৫
 
রাজধানীর খিলগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে খিলগাঁওয়ের তারাবাগে এই ঘটনা ঘটে
নিহতরা হলেন- আনোয়ার হোসেন ও তার বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আনোয়ার হোসেনের টিনশেড বাড়িতে কয়েকটি ঘর রয়েছে। উঠানে বাঁশের খুঁটি বসিয়ে ঘরগুলোকে বিদ্যুতের তার টানা হয়েছে। ভোররাতে ঝড়ের পর একটি কক্ষ থেকে ‘আগুন আগুন’ চিত্কার শুনে আনোয়ার ও রাজ্জাক ঘর থেকে বের হন। ভেজা উঠানে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে থাকায় তারা বিদ্যুতায়িত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।