সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ গ্রেফতার ৪৯

আপডেট : ০৭ এপ্রিল ২০১৫, ১১:৩৩


সাতক্ষীরায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২ ও জামায়াত-শিবিরের ১৮ কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।