মঙ্গলবার বিকেল পৌণে ৫ টার সময় চুয়াডাঙ্গার আকাশে হালকা মেঘ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে ছোট ছোট শিলাখণ্ড পড়তে থাকে। চুয়াডাঙ্গার আকাশে এ অবস্থা চলতে থাকে একটানা ১২ মিনিট পর্যন্ত। পরে, ৫টা ৫৭ মিনিট সময়ে শিলা ও বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়।
একই সময়ে জেলার আলমডাঙ্গা উপজেলা এলাকায় সামান্য বৃষ্টি হলেও কোন শিলাপাতে ঘটনা ঘটে নি। এ ছাড়া, একই সময়ে জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলা এলাকায় কোন বৃষ্টি ও শিলাপাতের খবর জানা যায় নি। এ ছাড়া, সন্ধ্যা সাড়ে ৬টার সময় হালকা বাতাস প্রবাহিত ছিল।
