বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. রফিকুল হক পদত্যাগ করেছেন। নিয়োগে অনিয়ম ও যৌন হয়রানির অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার তিনি পদত্যাগ করেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল বিকালে রফিকুল হক শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণ হিসাবে দেখানো হয়। ড. রফিকুল নিজেই পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
