রায়পুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে শো’কজ

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৮

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মতবিনিময় সভা বৃহস্পতিবার রাতে পৌর শহরে প্রার্থীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মতবিনিময় সভার আয়োজন করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠানসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বর্তমান চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে শোকজ করা হয়েছে।

প্রার্থীতা প্রত্যাহার না করলে আগামী ৮ মার্চ তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানান তারা। এছাড়া কোন নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করলে তাকেও বহিষ্কার করা হবে বলে বক্তব্যে উল্লেখ করেন জেলা নেতারা।