নাগেশ্বরীতে আগুনে পুড়ে ছাই চার মুদি দোকান

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৪৮

নাগেশ্বরীতে বৃহস্পতিবার রাতে আগুনে পুড়ে গেছে চারটি মুদি দোকান। উপজেলার রামখানা ইউনিয়নের পূর্ব রামখানা কদমতলা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী জানায়, ওসমান আলীর দোকানে শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় মুদি দোকানি ওসমান আলী, খলিলুর রহমান, আয়নাল হক ও বাহাদুর আলীর দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল।