খুলনা ওয়াসার বোতলজাত পানি ‘সুন্দরবন’

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৫০

খুলনা ওয়াসার বোতলজাত পানি ‘সুন্দরবন’ বাজারে আসছে আগামী সপ্তাহে। এরই মধ্যে বোতল উত্পাদন, পানি পরিশোধন, বোতলে ভরা এবং লেবেলসহ বিপণনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নগরীর রায়ের মহলে পানি উত্পাদন প্লান্টের কার্যক্রম পরিদর্শন করে এ কথা জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ।

খুলনা ওয়াসার প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী এমডি কামাল উদ্দিন আহমেদ বলেন, ২০১৬ সালে খুলনা ওয়াসা পানি সরবরাহ প্রকল্পের আওতায় ‘বোতল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণের উদ্যোগ নেয়। ওই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সঙ্গে তাদের চুক্তি স্বাক্ষর হয়। ২০১৮ সালের নভেম্বর থেকে প্ল্যান্টটির আনুষ্ঠানিক কাজ শুরু হয়। সরকারি অর্থায়নে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৭০ লাখ টাকা। তিনি বলেন, এ অঞ্চলে এটাই প্রথম বোতলজাত পানির কোনো প্ল্যান্ট।