মাঠে ফিরছেন রোনালদো

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৫৮

শিরোপাধারী জুভেন্তাস আজ রাতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাপোলির বিপক্ষে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে তাদের আতিথ্য গ্রহণ করবে। এমন ম্যাচের আগে জুভেন্তাস কর্তৃপক্ষ জানিয়েছে, ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠেছেন এবং ন্যাপোলির বিপক্ষে খেলতেও বাধা নেই এই পর্তুগীজ খেলোয়াড়ের। বোলোনিয়ার বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়ার পর বৃহস্পতিবার অনুশীলনে ফেরা রোনালদো গতকাল দলবদ্ধ অনুশীলনেও অংশ নেন। পরে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, সান পাওলোর ম্যাচটিতে মাঠে নামতে কোনো সমস্যা নেই রোনালদোর।