যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন: ওবায়দুল কাদের

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৬:৫৬


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তায় কেবল লেন বাড়িয়ে লাভ নেই। রাস্তার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। গাজীপুর চৌরাস্তা হতে ঢাকা পর্যন্ত ছয় লেনের রাস্তা থাকলেও যানজটের তেমন উন্নতি হয়নি। যানজট নিরসনে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নির্মিত মাওনা ফ্লাইওভার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ফ্লাইওভারটি শ্রীপুর-কালিয়াকৈর সংযোগকারী আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল মাওনার তীব্র যানজট নিরসনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাথে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হবে। সামগ্রিকভাবে ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর, দ্রæত ও নিরাপদ হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি, যোগাযোগ সচিব এমএএন সিদ্দিক, সওজের প্রধান প্রকৌশলী মোঃ ফিরোজ ইকবাল, প্রকল্প পরিচালক কর্ণেল ইফতেখার আনিস, জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা জোন) আফতাব উদ্দিন খান, প্রজেক্ট ডাইরেক্টর হাফিজুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মনোয়ারুজ্জামান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আজমত উল্লাহ খানগাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান প্রমুখ।