কাউনিয়ায় ৩০টি পেট্রোলবোমাসহ ২ শিবিরকর্মী আটক

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৭:২৬


রংপুরের কাউনিয়ায় পেট্টোল বোমা ও বোমা তৈরীর সরমঞ্জামসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরবাগ এলাকায় অবস্থিত 'গোল্ডেন টিউটোরিয়াল হোম' নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০টি পেট্টোল বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরীর সরমঞ্জামসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার ধর্মেশ্বর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে আজিজুল ইসলাম ও চণ্ডিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে নুরুল হক।
তারা দু’জনেই শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
 এ ব্যাপারে কাউনিয়া থানায় একটি বিস্ফোরক আইনে মামলা হয়েছে।