ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলা এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই পথাচারী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার মধ্য রাতে এমসি বাজারে অজ্ঞাতনামা এক আনসার সদস্যকে একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উত্তেজিত জনতা ওই বাসটি ভাঙচুর করে।
এদিকে একই এলাকায় শনিবার ভোর রাতে অজ্ঞাতনামা এক নারীকে দ্রুতগামী একটি বাস চাপা দিলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। চালকদের কাউকেই আটক করতে পারেনি পুলিশ।
