মদনে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১২:২৫


নেত্রকোণার মদনে সড়ক দুর্ঘটনায় ইরালি প্রামাণিক (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। শনিবার সকালে উপজেলার শিবাশ্রম নামক স্থানে এই ঘটনা ঘটে।
মদন থানার ওসি এস,এম মফিজুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।