কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতের হামলা এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার রায়কোট ইউপির মালিপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালিপাড়া গ্রামের প্রবাসী ফারুক হোসেনের বাড়ীতে সিঁধ কেটে শনিবার রাতে একদল ডাকাত ডুকে। এ সময় ফারুক প্রবাসে অবস্থান করলেও বাড়ীতে তার পিতা ও মাতা ছিল। ডাকাতদল ঘরে ডুকে তার পিতা মাতাকে বেঁধে ফেলে। তারা আত্মরক্ষার চেষ্টা চালালে ক্ষিপ্ত ডাকাতরা গৃহকর্তা আবুল খায়েরকে (৫০) গলা টিপে হত্যা করে এবং তার স্ত্রী কুলছুম বেগমকে (৩৫) কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুতর আহত অবস্থায় কুলছুম বেগমকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুলছুম বেগম বলেন, ডাকাতরা তাদের ২ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম বলেন, ঘটনাটি তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
