কামারুজ্জামানের ফাঁসি: বাগেরহাটে আনন্দ মিছিল

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৭:৩৪
 
 
 
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাগেরহাটে আনন্দ মিছিল করেছে বাগেরহাট জেলা আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠন। রবিবার সকালে শহরের রেল রোডস্থ দলী কার্যালয় থেকে  এ মিছিল বের করা হয়।
 
মিছিলটি শহরের রেলরোড়, সাধনার মোড়, পুরাতন কোর্ট, পুরাতন বাজার, শালতলা হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
 
বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেনে নেতৃত্বে এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন—সংগঠনের সহসভাপতি ও মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান খান মুজিবুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আসরাফী জেমসসহ আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের বিপুল-সংখ্যক  নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।