আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গত তিন মাস ধরে আন্দোলনের নামে নারী, শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াত। আন্দোলনের নামে সাধারণ মানুষকে এভাবে হত্যা করা অতীতে কেউ কোনদিন দেখেনি। এর মাধ্যমে তারা (বিএনপি-জামায়াত) জঙ্গি দল হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে।
টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ লেবু’র সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান মেনু। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার ও মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগর খান দাউদ।
