আত্রাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১০:৪৯
নওগাঁর আত্রাইয় উপজেলার পারকাসুন্দী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় তাদের মেয়ে মোসলেমা খাতুন (১৯) গুরুত্র আহত হয়েছেন। রবিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পারকাসুন্দী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক (৫৫) ও মোজাম্মেল হকের স্ত্রী রেখা বিবি (৪৬)। আশঙ্কাজনক অবস্থায় মোসলেমা খাতুনকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, রবিবার রাত ১০ টার দিকে মোজাম্মেল হকের টিন সেডের বাড়ির উপর দিয়ে টানা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারটি ছিড়ে গিয়ে টেলিভিশনের এন্টেনার জড়িয়ে পুরো বাড়ি বৈদ্যুতিক হয়ে যায়। এ সময় মোজাম্মেল হক ও রেখা বিবি মারা যান। তাদের মেয়ে মোসলেমা খাতুন এ সময়  গুরুত্র আহত হয়েছেন। মোসলেমা খাতুনকে উদ্ধার করে প্রথমে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।