তিতাসে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ে রজতজয়ন্তী উত্সব

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:০৭

কুমিল্লার তিতাসের ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উত্সব শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। রজতজয়ন্তী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে রজত জয়ন্তী উত্সবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার প্রমুখ।