শুক্রবার সকালে কিশোরগঞ্জে চারজন জুয়াড়িতে ৪শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের ডারারপাড় থেকে জুয়া খেলা অবস্থায় পুলিশ লেলিন, একই গ্রামের আশাই, ঈমান আলী ও আবদুলকে আটক করে। পরদিন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ওই টাকা জরিমানা করেন। কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
