বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার ৮ম জেলা সম্মেলন শুক্রবার শহরের সাধারণ পাঠাগার চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম। কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নন্দিতা চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মমতা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী ও সংগঠন উপ-পরিষদের সদস্য জেবুন্নেছা খান প্রমুখ। সংগঠনের দ্বিতীয় অধিবেশনে নতুন জেলা কমিটি গঠন করা হয়।
