সুনামগঞ্জ সদর উপজেলায় মাছুম আহমদ (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। মাছুম সুরমা ইউনিয়নের কাছার ষোলঘর গ্রামের সুলতান কাজীর ছেলে ও কোরবাননগর এলাকার আল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা গেছে, হালুয়ারঘাট-নারায়নতলা সড়কের একটি ব্রিজের নিচ থেকে মাছুমের লাশ উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসাপাতালে পাঠিয়েছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
