নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জেপি’র অভিনন্দন

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:৩০

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মো. আতুিকল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় ও কাউন্সিলরবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে জেপি’র নেতৃদ্বয় বলেন, শান্তিপূর্ণভাবে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তারা আশা করেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ ঢাকার নাগরিক জীবনকে সুন্দর, সুষ্ঠু ও সাবলীল করার জন্য একনিষ্ঠভাবে কাজ করবেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা মহানগরীকে যানজটমুক্ত নিরাপদ ও সুন্দর নগরীতে রূপান্তরিত করার চেষ্টা করবে। —প্রেস বিজ্ঞপ্তি