ডিএমপির উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন পরিদর্শনে বিদেশি অতিথিরা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:৩০

ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, মিসর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রাজিলের মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ পরিদর্শন করেছেন ডিএমপি’র উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন। গতকাল শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র তেজগাঁওস্থ উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন পরিদর্শন করতে আসেন উল্লেখিত দেশের প্রতিনিধিগণ। পরিদর্শনকালে তারা অত্র ডিভিশনের পরিচালিত কার্যক্রম যথা- ভিকটিম সেবা, অপারেশন, ইনভেস্টিগেশন ও মেডিয়েশন নিয়ে অত্র বিভাগে কর্মরত নারী অফিসারদের সাথে মতবিনিময় করেন ।

এ সময় অত্র ডিভিশনের পরিচালিত সামগ্রিক কার্যক্রম দেখে তারা মুগ্ধ হন। বিশেষ করে অত্র ডিভিশনের পরিচালিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ড দেখে অভিভূত হয়ে অত্র ডিভিশনকে মডেল করে নিজেদের দেশে প্রচলনের আশা ব্যক্ত করেন।