বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী গ্রেফতার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৫, ১৯:৫৬
 
রাজধানীর চামেলীবাগ থেকে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা কাজী হাসিবুর রহমানকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। শনিবার দিনগত মধ্য রাতে তাকে গ্রেফতার করা হয়।
 
বোমা বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দেওয়ার পুরানো মামলায় তাকে গ্রেফতার করা হয়।পুলিশ বলেছে এ বছরের ১১ জানুয়ারি পল্টন থানায় শাকিলের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।