সাদা ক্যানভাসে নানা রং মিশিয়ে সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত পথশিশুরা এঁকেছে তাদের স্বপ্নের ছবি। তাদের আঁকা ছবি নিয়ে গতকাল সোমবার থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে চিত্র প্রদর্শনী।
প্রদর্শনীতে ২০ পথশিশুর আঁকা ৩০ ছবি স্থান পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অবহেলিত শিশুদের নিয়ে তোলা তরুণ ফটোগ্রাফারদের ২৫টি আলোকচিত্রও রয়েছে। এছাড়া বিখ্যাত চিত্রশিল্পী সাইফুল ইসলাম প্রদর্শনীতে তার ৬টি চিত্রকর্ম অনুদান হিসেবে দিয়েছেন।
চ্যারিটি রাইট বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থা এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি চলবে আজ মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত।
