চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্ব দরবারে চীন যখন অসহায়ভাবে একা ছিল তখন পাকিস্তান পাশে ছিল। পাকিস্তানের পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি একথা বলেন। শি জিনপিং দুই দিনের এই সফরে এসে পাকিস্তানে চার হাজার ছয় শ’ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনাও ঘোষণা করেন।
চীনের এক শ' ত্রিশ কোটি জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি ভাষণ শুরু করেন। দুই দেশের জনগণের অভিন্ন সংগ্রাম তদের ঐক্যবদ্ধ করেছে। বেইজিং ও ইসলামাবাদ প্রয়োজনের সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে।
সোমবার ইসলামাবাদ পৌঁছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকের পর চার হাজার ছয় শ' কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে এই বিশাল বিনিয়োগের সিংহভাগ ব্যয় হবে। এর আওতায় দুই দেশের মধ্যে সড়ক, রেল যোগাযোগ এবং পাইপলাইন গড়ে তোলা হবে। সূত্র: দ্য ডন
