নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭। খবর: এএফপির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল সাউথ আইল্যান্ডের উচ্চ ভূমিতে ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। নিউজিল্যান্ডের সরকারি জিওনেট জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২।
উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারিতে সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরীতে শক্তিশালী ভূমিকম্পে ১৮৫ জনের প্রাণহানি ঘটে।
