পাইলটদের কর্মবিরতিতে

ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল বন্ধ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১৬:৫৫
বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট চলাচল পাইলটদের কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে।
 
কোম্পানির এজিএম (মার্কেটিং অ্যান্ড পিআর) কামরুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে তাদের কোনো ফ্লাইট উড়ছে না। বৃহস্পতিবারও তাদের কোনো ফ্লাইট ছাড়বে না বলে তিনি জানান।
 
সময়মতো মার্চ মাসের বেতন না পাওয়ায় পাইলটরা কর্মবিরতিতে গেছেন। তাদের সঙ্গে কথা বলে পুনরায় ফ্লাইট চালুর চেষ্টা চলছে।