ইয়েমেনে ফের সৌদি জোটের বিমান হামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১১:৩৯


সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিদ্রোহীদের বেশ কয়েকটি অবস্থানের ওপর ফের বিমান হামলা চালিয়েছে। জোট তাদের মাসব্যাপী চলা বিমান অভিযান বন্ধের ঘোষণা দেয়ার দু’দিন পর বুধবার রাতে নতুন করে এ হামলা করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রাজধানী সানার উপকণ্ঠে, তায়েজ নগরীর উত্তরাঞ্চলে এবং মধ্যাঞ্চলের ইয়ারিম শহরে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট।