বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে মারপিট, শ্লীলতাহানি এবং তার স্বর্ণলংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় আশরাফুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে।
ঘটনার শিকার গৃহবধূর স্বামী জুয়েলে বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ শুক্রবার আসামি আশরাফুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
