বিশ্বের সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৯:০৭
 
বিশ্বের ১৫৮ টি দেশের মধ্যে সবচেয়ে সুখী দেশ হিসবে উঠে এসেছে পশ্চিম ইউরোপের দেশ সুইজারল্যান্ডের নাম। বৃহস্পতিবার সাস্টেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) প্রকাশিত বার্ষিক গবেষণা প্রতিবেদনে সুখী দেশের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে সুইজারল্যান্ড। সংগঠনটি মানুষের জীবনমান, স্বাস্থ্য, গড় আয়ু, সামাজিক নিরাপত্তা, পছন্দ করার স্বাধীনতা ও মাথাপিছু আয় বিবেচনায় নিয়ে এই তালিকা করে। সই নিরিখে ২০১৪ সালে সবচেয়ে সুখে ছিল সুইজারল্যান্ডের মানুষ।
 
ইউরোপের এই দেশটি চকোলেট, বিলাসবহুল ঘড়ি, বেসরকারি ব্যাংক এবং বরফাচ্ছাদিত পর্বতে স্কি'র জন্য বিখ্যাত।
 
সুখী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড, এরপর যথাক্রমে আছে ডেনমার্ক, নরওয়ে ও কানাডা। আর গত বছর সবচেয়ে অসুখী ছিল টোগো, বুরুন্ডি, সিরিয়া ও রুয়ান্ডা’র জনগণ। সূত্র: রয়টার্স