নেপালে শনিবারের ভূমিকম্পে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কয়েকটি ভবন ধসের ঘটনা ঘটেছে ও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।খবর: রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের পূর্বদিকের পোখরাতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯। এর আগে ১৯৩৪ সালে দেশটিতে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে সাড়ে আট হাজার মানুষ নিহত হয়েছে।
কাঠমান্ডুর হাসপাতালে ভাঙা পা ও অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। ঠিক কতোজন আহত হয়েছেন তা সঠিক করে বলা যাচ্ছে না।
কাঠমান্ডুর একটি পার্কে একটি ভাস্কর্য একটি মেয়ের ওপর ভেঙে পড়েলে সে মারা যায়। অন্যদিকে ভারতে একটি ভবন ধসে আরেকজন নিহত হয়েছে।
কাঠমান্ডুর অনেক ভবন ধসে গেছে ও কয়েকটি বাড়ির দেয়ালের ইট-সুরকি খসে পড়েছে।
ভারতের এনডিটিভি জানিয়েছে, দিল্লি ও ভারতের অন্যান্য অংশে প্রচণ্ড কম্পন অনুভূত হয়।
