ভূমিকম্পে ভারতে ৩৪ জনের মৃত্যু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ২১:০৮
 
ভূমিকম্পে ভারতে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরমধ্যে বিহারে ২৩, উত্তর প্রদেশে ৮ ও পশ্চিমবঙ্গে ৩ জনের প্রাণহানি হয়েছে। খবর এনডিটিভির।
 

শনিবার দুপুরে নেপালে এই ভূমিকম্পটির উত্পত্তি হয়। পরে সেটা ভারত ও বাংলাদেশেও শক্তিশালীভাবেই আঘাত হানে। এতে নেপালে ৯ শতাধিক ও বাংলাদেশেও চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে।