কুষ্টিয়ার দৌলতপুরে সেচ পাম্পের বৈদ্যুতিক মোটর বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া ত্রিমোহীনী পাড়ার নিয়ামত আলী (৫৭) ও তার ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সোহান (৯) পার্শবর্তী উত্তরপাড়া মাঠে সেচ পাম্পের ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সেচ পাম্পে আগুন ধরে গেলে পিতা-পুত্র দুজন দগ্ধ হয়ে মারা যান।
দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
