নেপালে দুর্যোগ মোকাবেলায় দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৩:৪৪
 
ভূমিকম্পে লণ্ডভণ্ড নেপালে দুর্যোগ মোকাবেলা দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়াও জরুরি প্রয়োজন মেটাতে প্রাথমিকভাবে ১০ লাখ ডলার সাহায্য অনুমোদন করেছে দেশটি।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র সহায়তা ও সমর্থন দিতে নেপাল সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
 
তিনি বলেন, এ দুর্দিনে মার্কিন সরকার নেপাল সরকারের পাশেই আছে।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বার্নেডেট মিহান বলেন, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র দুর্যোগ মোকাবেলা দল পাঠাচ্ছে। এছাড়া ত্রাণ সহায়তা হিসেবে ১০ লাখ ডলার অনুমোদন দেয়া হয়েছে।