রাতে নেপালে আবারো ভূমিকম্প

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১৩:২২
 
রবিবার দুপুরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর নেপালে রাতে আবারো ভূমিকম্প হয়েছে। সোমবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাত ১০টার আগে নেপালে ৫ দশমিক ৪ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে।
 
শনিবারের প্রথম ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির হাসপাতাল ও বাড়ি-ঘর। রবিবার দুপুরে আবারো ভূমিকম্প হওয়ার পর উদ্বিগ্ন চিকিত্সকরা রোগীদের নিয়ে খোলা আকাশের নিচে চলে এসেছেন।
 
এদিকে ভূমিকম্পের আঘাতে হিমালয়ের মাউন্ট এভারেস্টে তুষারধস হয়েছে। সেখানে কয়েকজন পর্বতারোহী মারা গেছেন।