সিলেটে ২ মাদ্রাসা ছাত্রসহ তিন শিশু উদ্ধার

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ১৬:৩৫
সিলেট নগরীর তালতলা এলাকা থেকে সোমবার গভীর রাতে পাচারকারীর হাত থেকে দুই মাদ্রাসা ছাত্রসহ তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 
 
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমদ জানান, উদ্ধারকৃত শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ঘটনাটি পাচার, না এর নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার শান্তিপুর গ্রামের আব্দুল আউয়ারে পুত্র আরাফাত হোসেন (১২), আখাউড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র ও ফেরদৌস মিয়ার পুত্র আসাদুল ইসলাম (১৩) এবং একই মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র ও মুক্তার মিয়ার পুত্র জয়নাল আবেদীন (৯)। এ  ঘটনায় পাচারকারী সন্দেহে আটক আসাদ জামান আপন (২৫) আখাউড়া বাইপাস সড়ক এলাকার বাসিন্দা।