ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করায় বিক্ষোভ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১১:১৫
 
মাদক পাচারের দায়ে ইন্দোনেশিয়ার বেসি কারাগারে দুই অস্ট্রেলীয় নাগরিকসহ আটজনের মৃত্যুদণ্ড কার্যকরার পর ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। প্রতিবাদে ইন্দোনেশিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে দেশটি।
 
অস্ট্রেলিয়ার ঐ দুই নাগরিক হলেন - চেন ও মেইয়ুরান সুকুমারান রয়েছেন।
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, এই মৃত্যু ছিল ‘নৃশংস ও অপ্রয়োজনীয়।’
 
ব্রাজিলের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ব্রাজিলের সরকার একটি বিবৃতিতে বলেছেন, ইন্দোনেশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা হবে একটা ‘মারাত্মক ঘটনা’।
ইন্দোনেশিয়ায় বিদেশিদের মৃত্যুদণ্ড দেয়ায় এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
 
তবে, একই দণ্ড পাওয়া নয় নম্বর আসামি ফিলিপাইনের এক নারী। তার মৃত্যুদণ্ডটি শেষ মুহূর্তে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্টের অনুরোধ মেরি জেন ভেলোসো নামের সেই নারীর দণ্ড স্থগিত করা হয়।
 
মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার বিষয়টিকে মেরি জেইনের মা একটি ‘অলৌকিক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।