পঞ্চম মেয়াদে জয়ী হলেন কাজাখ প্রেসিডেন্ট

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৪:০৪
 
কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ৯৭ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন দেশটির ৭৪ বছর বয়সী ক্ষমতাসীন প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ।
 
কাজাখস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলেছে, রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৯৫ দশমিক ২২ শতাংশ ভোট পড়েছে। এদিকে বিপুল ভোটে জয়ের ফলে একটানা পঞ্চমবারের মতো ৫ বছর মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নূরসুলতান নাজারবায়েভ।