মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণে আহত ২

আপডেট : ২৯ এপ্রিল ২০১৫, ১৪:৩৪


রাজধানীর মোহাম্মদপুরে একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। বুধবার দুপুরে মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে এক বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ বাসা থেকে ১১টি ককটেল উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, বুধবার দুপুরে ঢাকা উদ্যানের ৪ নম্বর রোডের একটি বাড়ির চতুর্থ তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঐ বাসার ভাড়াটিয়া আনোয়ারুল ইসলাম ও নুরু নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে পাঠায়। এ সময় বাসায় তল্লাশি চালিয়ে ১১টি ককটেল উদ্ধার করা হয়।
আনোয়ার ও নুরু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে থানায় আনা হয়েছে।