জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাষ্ট্র ‘বিশ্বের জন্য উদাহরণ তৈরিতে’ আগ্রহী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মঙ্গলবার এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালায় জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। দ্য হিল সংবাদপত্রের এক সম্পাদকীয়তে কেরি বলেন, ‘গ্রীনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে আমাদের দূতদের অর্থবহ প্রতিশ্রুতি দেয়ার এবং সমাধান খুঁজে বের করার নির্দেশ দেয়া হবে।’
উল্লেখ্য, চীনের পরই যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্রীনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ। দ্য হিলে কেরি বলেন, ‘স্বাস্থ্যকর ও নিরাপদ পৃথিবীর জন্য আমেরিকা উদাহরণ তৈরি করবে।’ তিনি বলেন, কংগ্রেস, মেয়র, সিইও, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের সহযোগিতায় আমরা বিদ্যমান এসব সমস্যা মোকাবেলা করবো। খবর এএফপির।
