নেপালে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪৮৯ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার খবর এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র জানায়, ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে মোট ৫ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়েছে।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে প্রতিবেশী দেশ ভারত ও চীনে আরো শতাধিক লোকের প্রাণহানি ঘটেছে।
