শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলার ঘটনায় ১০ জঙ্গিকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সোয়াতের একটি সন্ত্রাসবিরোধী আদালত এই আদেশ দেয়।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন-বিলাল, শওকত, সালমান, জাফর ইকবাল, ইসারুল্লাহ, জাফর আলী, ইরফান, ইজহার, আদনান ও ইকরাম।
২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে বাড়ি ফেরার সময় মালালাকে গুলি করে সন্ত্রাসীরা। ঘটনার পর তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করে। মূলত নারী ও শিশু শিক্ষার পক্ষে কথা বলার কারণেই তার ওপর এ হামলা চালানো হয়।
২০১৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছিল, মালালা ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাদের শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে। সূত্র: ডন।
