যুক্তরাজ্যে ৫০০ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন আটক

আপডেট : ৩০ এপ্রিল ২০১৫, ২১:১০
 
যুক্তরাজ্যের নৌবাহিনী উত্তর সাগরে কোকেনবাহী একটি জাহাজ থেকে তিন টন কোকেন জব্দ করেছে। জব্দ করা কোকেনের দাম ৫০০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ হাজার ৯০০ কোটি টাকারও বেশি। দেশটিতে এটিই সবচেয়ে বড় মাদকের চালান আটক করার ঘটনা।
 
গত ২৩ এপ্রিল থেকে যুক্তরাজ্যের রয়্যাল নেভির একটি ফ্রিগেট কোকেনবাহী তানজানিয়ার জাহাজটিকে অনুসরণ করছিল।  দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি(এনসিএ) জানিয়েছে, আটক জাহাজটিকে যুক্তরাজ্যের অ্যাবার্ডিন বন্দরে নিয়ে গিয়ে তল্লাশি চালানোর সময় তিন টনেরও বেশি কোকেন জব্দ করা হয়। এসময় নয় জনকে আটক করা হয়। সূত্র: বিবিসি