নওগাঁয় ট্রাক্টরের চাপায় মসজিদের ঈমাম নিহত

আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৭:৪৮

নওগাঁয় ট্রাক্টরের চাপায় মসজিদের ঈমাম মুফতি ইয়ার উদ্দিন (৪৫) মারা গেছেন। শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কে সদরের হাঁপানিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ইয়ার উদ্দিন উপজেলার বর্ষাইল ইউনিয়নের ইসমাঈল হোসেনের ছেলে এবং হাঁপানিয়া বাজার মসজিদের ঈমাম ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, যোহরের নামাজ পড়ানোর জন্য ইয়ার উদ্দিন সাইকেল চালিয়ে হাঁপানিয়া বাজারের দিকে আসছিলেন। এ সময় হাঁপানিয়া বাজারে নওগাঁ-রাজশাহী সড়কে উঠার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: এক কাপ চায়ের দাম একটি যুদ্ধবিমান

ইত্তেফাক/জেডএইচ