‘হাঁটি স্বাস্থ্য গড়ি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখি, একটি দূষণমুক্ত পরিবেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেলপ ফর ই্উ’ এর আয়োজনে নড়াইলে স্কুল ভিত্তিক ম্যারাথন হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রবিবার নড়াইল জেলা প্রশাসকের বাসভবন সংলগ্ন জিরো পয়েন্ট থেকে নড়াইল প্রেসক্লাব পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করেন।
প্রতিযোগিতায় ৫ম শ্রেণি পর্যায়ে চিন্ময় বৈরাগী প্রথম স্থান, সাগর শেখ দ্বিতীয় এবং হৃদয় মোল্যা তৃতীয় হয়েছে। ৮ম শ্রেণি পর্যায়ের প্রতিযোগিতায় রিপন বিশ্বাস প্রথম স্থান, বিপাশা দ্বিতীয় এবং অপূর্ব সরদার তৃতীয় হয়েছে। ১০ম শ্রেণি পর্যায়ে সাজিদ মিনা প্রথম স্থান, আ. কাদের দ্বিতীয় এবং তুহিন মোল্যা তৃতীয় হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও বিজয়ী ৯জন প্রতিযোগীকে এক বছরের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে নড়াইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, পায়ে হেঁটে আন্তর্জাতিক বর্ডার ক্রসধারী প্রথম এশিয়ান নারী ও ম্যারাথন প্রতিযোগিতার আয়োজক জান্নাতুল মাওয়া রুমা, আব্দুর রশিদ মন্নু, সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, সমাজ সেবক শেখ হানিফ, মুন্সী আসাদ রহমানসহ ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।
