রামপুরায় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ০৪ মে ২০১৫, ২০:৫৯
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে পিস্তল ও গুলিসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
রবিবার রাত ১২টার দিকে বনশ্রী প্রধান সড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নিলে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, রিমন, মুহিন ও রিপন। পুলিশ জানিয়েছে, তারা পেশাদার ছিনতাইকারী।
 
রামপুরা থানা পুলিশ জানায়, রবিবার রাত ১২ টার দিকে ঐ তিন ছিনতাইকারী বনশ্রীর প্রধান সড়কে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে রামপুরা থানায় দুইটি মামলা দায়ের করেছে।