পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ তিন পুলিশ ও এক চরমপন্থি নেতা আহত

আপডেট : ০৫ মে ২০১৫, ১১:০৬
 
রাজবাড়ীর পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ তিন পুলিশ সদস্য ও চরমপন্থী নেতা কুদ্দুস  আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কেওয়া গ্রাম মাঠে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ ।
 

পাংশা থানার এস আই কামাল হোসেন ভূইয়া বলেন, সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পাংশা থানার পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় চরমপন্থি দলের সদস্যরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার কুদ্দুসকে একটি ওয়ানশুটারগান ও চার রাউন্ড গুলিসহ পুলিশ গ্রেফতার করে। ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থিদের গুলিতে পাংশা থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত চরমপন্থী নেতা কুদ্দুস রাজবাড়ী জেলার সন্ত্রাসী তালিকার ১১ নং তালিকা ভূক্ত আসামি। তার বিরুদ্ধে পাংশা থানায় পাঁচটি মামলা রয়েছে।