বেক্সিমকো ফার্মাসিটিক্যালস ও রংপুর অ্যাজমা সেন্টারের সহযোগিতায় পঞ্চগড়ে মঙ্গলবার সিভিল সার্জন অফিস বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
সিভিল সার্জন অফিস থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। সেখানে সিভিল সার্জন ডা. আহাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল আলম প্রধান অতিথি ছিলেন। সভায় জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম এবং নার্সিং প্রশিক্ষক রুমী বক্তব্য দেন।
