সিংগাইরে শিক্ষকের বেতের আঘাতে মাথা ফাটল শিক্ষার্থীর

আপডেট : ০৫ মে ২০১৫, ১৪:৫৯
 
 
মানিকগঞ্জের সিংগাইরে শিক্ষকের বেতের আঘাতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার ক্লাস চলাকালে এই ঘটনা ঘটে।
 
স্থানীয় বাজার বণিক সমিতির সেক্রেটারি আব্দুল বারেক খান অভিযোগ করেন, তার ছোট ভাই মহসিন খানের ছেলে নাদিম খান বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সহপাঠীদের সাথে সামান্য দুষ্টুমিকে কেন্দ্র করে খণ্ডকালীন শিক্ষক মো. জিল্লুর হোসেন নাদিমের মাথায় মোটা বেত দিয়ে আঘাত করে। এতে মাথা ফেটে গেলে দুটি সেলাই দিতে হয়েছে এবং বর্তমানে সে অসুস্থ হয়ে পড়েছে।
 

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক জিল্লুর হোসেন বলেন, ‘অসাবধনতাবশত বেতটি অন্যস্থানে না লেগে মাথায় লেগেছে।’ একই কথা স্বীকার করে  প্রধান শিক্ষক মো. আক্রাম হোসাইন বলেন, ‘এটা মিমাংসা হয়ে গেছে।’