পাবনার আটঘরিয়া উপজেলার চাচকিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে মিঠু (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মিঠু উপজেলার একদন্ত ইউনিয়নের নরজান গ্রামের নান্নু মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ হোসেন জানান, সকালে মিঠু চাচকিয়া পূর্বপাড়ায় সমিতির ঋণের কিস্তি দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ওঁত্ পেতে থাকা ৫/৭ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে এবং হত্যার পর লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
